পটুয়াখালীতে স্বামীকে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
পটুয়াখালীতে ভারা বাসায় স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করছে মীম আক্তার (১৯) নামের এক নারী। শুক্রবার (০১ মার্চ) রাতে পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম মো: রাকিব (৩০)। অভিযুক্ত মীম আক্তারতে হেফাজতে নেওয়ার পাশাপাশি রাকিবের মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মীম নামের ওই নারী তার স্বামী রাকিবকে খুন করে পটুয়াখালী সদর থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে এ বিষয়টি জানান। পুলিশ মীমের কাছ থেকে তার বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান রাকিবের রক্তাক্ত মরদেহ। নিহত রাকিবের মাথায় কোপের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
পটুয়াখালীতে স্বামীকে হত্যার বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আহমাদ মাঈনুল হাসান জানান, প্রথমে এ হত্যার বিষয়টি আশপাশের লোকজন টের পায়নি। কেন বা কি কারণে কারণে ওই নারী এমন ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন