রাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে মেয়ে পাখিলা খাতুন পাখির (১৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পাখি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের মো: কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য কালামকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা কালাম মেয়ে পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় মেয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের অন্য সদস্যরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক পাখিকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর পাংশায় বাবার হাতে মেয়ের মৃত্যুর বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মেয়েকে শাসন করতে গিয়ে একটু বেশিই আঘাত করে ফেলেন মেয়ের বাবা কালাম মিয়া।
নিহত পাখির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালামকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন