অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে বড় ধরনের নাশকতা করতে সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মো: ফজলু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে নিহত ফজলু শেখের ছোট ভাই মো: বিপুল রহমান বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেছেন।

মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের নৌকা মনোনীত প্রার্থী মো: আব্দুল মমিন মণ্ডলের সমর্থক শ্রমিকলীগ নেতা মো: মোতালেব সরকারকে ১নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত নামায় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। নিহত ফজলু শেখ কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের মো: তোফাজ্জল শেখের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিছুর রহমান বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে, ভাই, মেয়ের জামাই থানায় এসেছিলেন। নিহতের ভাই মো: বিপুল রহমান বাদী হয়ে শ্রমীক লীগ নেতা মো: মোতালেব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদেরকে দ্রুত আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

এদিকে, গত রবিবার (২৪ ডিসেম্বর) সিআইডির পরিদর্শক মো: মোহাইমিনুল সরকারের নেতৃত্বে ১টি টিম ঘটনাস্থলে আসমি মো:মোতালেব সরকারের বাড়ি পরিদর্শন করে নিশ্চিত হন, সেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে এ ঘটনার পরেই দ্রুত আসমিরা আলামত নষ্ট করে দিয়েছে। বোম বিস্ফোরণে ব্যবহার যুক্ত আলামত টাইলস বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় বাড়ির টাইলস নষ্ট হওয়ার কারনে যাতে কোন প্রমান না পাওয়া যায় সেই কারনে মেঝেতে নতুন টাইলস বসানো হয়েছে

সিআইডির পরিদর্শক মো: মোহাইমিনুল সরকার বলেন, মূলত সিআইডির ছায়া টিম তদন্ত করেছে। ওই বাসায় গিয়ে খোঁজাখুঁজি করে বাসার পাশের খালের পানি থেকে বিস্ফোরণের কিছু আলামত সিআইডি উদ্ধার করেছে। মামলা দায়েরের পর বিস্ফোরণে ব্যবহারকৃত আলামতগুলো বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আলামতগুলো ল্যাবে পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানানো হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...