শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতি

বিশেষ সংবাদ

নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে ২টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল মো: শহীদ উল্যাহ (৫০) নামে একজন নৈশপ্রহরীকে হত্যা করেছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোর রাতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো: শহীদ উল্যাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের মো: আব্দুল হকের ছেলে।

ভুক্তভোগী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ বলেন, শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোর রাতের দিকে ৪০/৫০ জনের একটি ডাকাত দল পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে।

সে সময় তারা মা-মনি জুয়েলার্স, নূর জুয়েলার্সে গ্রিল কেটে ডাকাতি করে। ডাকাতের দল মা-মনি জুয়েলার্সের লকার কেটে নগদ আড়াই লক্ষ টাকা, ১৫০ ভরি রুপা ও ২৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

মেসার্স নূর জুয়েলার্সের মালিক মো: নূর আলম বলেন, সেই সময় নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। জানা গেছে, শরীফ ক্লথ স্টোরের মালিক বাসায় যাওয়ার সময় ডাকাত দল তার থেকে নগদ কিছু টাকা লুট করে নিয়ে যায়।

নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতির বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, ডাকাতির বিষয়টি টের পেয়ে ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করেন নৈশপ্রহরী মো: শহীদ উল্যাহ।

এসময় ডাকাতরা তাকে মাথায় আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতের দল ডাকাতি করার সময় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেছে। ডাকাত দলে একজন ইউপি সদস্যও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...