বগুড়ায় হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণ, মশাল মিছিল

বগুড়ায় হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণ ও মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় এই মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে ডাকা বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ আরও অনেকে এই মশাল মিছিলে অংশ নেন। এ মশাল মিছিলের সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এসে মশাল ফেলে ঘটনাস্থল থেকে চলে যান।
সেদিন একই সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে থাকা ২ দুর্বৃত্ত বগুড়া শহরের বড়গোলা মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। শহরের সাতমাথার দিক থেকে এসে ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বগুড়ায় হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বড়গোলা মোড়ে মোটরসাইকেলে থাকা ২ দুর্বৃত্ত হটাৎ হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

