এসএসসি টেস্টের ফল প্রকাশ ২৭ নভেম্বর, ফরম পূরণ ১ ডিসেম্বর

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো সামনে রেখে স্কুলে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সময় নির্ধারণ করা হয়েছে। একই সাথে ফরম পূরণ শুরুর দিন ও তারিখ জানিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: আবুল বাশারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্টদের জানানো হচ্ছে যে, আগামী ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে হলে আগামী ২৭ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে।
এতে আরো জানানো হয়, নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও যোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ শুরু হবে আগামী ০১ ডিসেম্বর থেকে। কতদিন ফরম পূরণ চলবে এবং ফি কত টাকা হবে, তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

