ছেলেকে কোলে নিয়েই প্রেমিককে বিয়ে করলেন রূপাঞ্জনা মিত্র

অবশেষে ছেলেকে কোলে নিয়েই দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখার্জির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শুরু হয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক রাতুল মুখার্জির বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দীমুখ থেকে গায়েহলুদ, সব অনুষ্ঠানেই হয়েছে।
এদিকে বিয়েতে হাজির ছিলেন এই অভিনেত্রীর একমাত্র ছেলে রিয়ান। ছেলেকে পাশে রেখেই সাতপাক, শুভদৃষ্টিসহ সিঁদুর দান সবই সম্পন্ন করেন অভিনেত্রী রূপাঞ্জনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই তার বিয়ের সেই ছবি প্রকাশ করেন।
২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাদের ঘর আলো করে জন্ম নেয় রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৭ সালে তাদের ডিভোর্সের পর রাতুল মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা। প্রায় ৬ বছরের লিভ ইন রিলেশনে ছিলেন এই জুটি। ছেলে রিয়ানও মায়ের কাছেই বেড়ে উঠেছেন। রাতুলের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

