মৃত্যুর ৫ দিন পর নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার

মৃত্যুর ৫ দিন পর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় ‘কী ছিলে আমার বলো না তুমি’ গানের কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রামপুরার বিটিভি ভবনের পেছনের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, কণ্ঠশিল্পী মনি কিশোর বাসায় একাই থাকতেন। কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
তবুও মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

