‘পরকীয়া’ নিয়ে মিথিলার অভিনব উত্তর
‘পরকীয়া’ নিয়ে প্রশ্ন করলে এর অভিনব উত্তর দেন মিথিলা। সম্প্রতি দেশের বাইরে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। আর সেখানেই তিনি ‘পরকীয়া’ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। এ বিষয়ে কোনও সময় না নিয়ে অভিনব উত্তর দেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’কে দেওয়া ওই বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী মিথিলা উপস্থাপকের সাথে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন। এ খেলাটিতে উপস্থাপক দ্রুত প্রশ্ন করেন আর অতিথিও সময় না নিয়ে দ্রুত উত্তর দেন।
র্যাপিড ফায়ারে মিথিলাকে নানা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। যার মধ্যে একটি ছিলো ‘পরকীয়া’। এ শব্দ শুনেই মিথিলার দ্রুত উত্তর দিয়ে বলেন, এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।
এরপর এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় সৃজিত মুখার্জি ও মোশাররফ করিম প্রসঙ্গে। এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, সৃজিত আমার বর এবং মোশাররফ করিম একজন শক্তিশালী অভিনেতা।
বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, সকলের ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে। তবে সন্তানের জন্য আমার আর তাহসানের এখনো যোগাযোগ রয়েছে। নিয়মিতই আমাদের ফোনে কথা হয়।
মিথিলা ২০০৬ সালে মাত্র ২০ বছর বয়সে তাহসানকে বিয়ে করেন। তাদের সংসারে আসে একমাত্র কন্যা ‘আয়রা’। তবে দীর্ঘ ১১ বছরের সুখের সংসারে গত ২০১৭ সালে ইতি টানেন এ তারকা দম্পতি। এরপর মিথিলার কাজিন কন্ঠশিল্পী অর্ণবের মাধ্যমে ভারতীয় পরিচালক সৃজিতের সাথে পরিচয় হয় মিথিলার। এরপর ২০১৯ সালে মিথিলা ভালোবেসে সৃজিতকে বিয়ে করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট
পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী
চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস
মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?
বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন
বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?
জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন