রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রীর জিডি

বিশেষ সংবাদ

কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। শনিবার (২৯ জুন) রাতে মাসুমের বিরুদ্ধে আদাবর থানায় জিডি করেন অভিনেত্রী অথৈ।

জিডিতে অথৈ দাবি করেছেন, একসঙ্গে কাজের সুবাদে মাসুমের সাথে তার পরিচয় হয়। মাসুম তাকে প্রায়ই বিরক্ত করতেন। এরমধ্যে গত ২৯ জুন রাত ১২টার দিকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে অথৈকে ‘কুপ্রস্তাব’ দেন মাসুম।

তবে অথৈয়ের করা অভিযোগকে ‘বানোয়াট’ বলে দাবি করে মাসুম রেজওয়ান জানান, অথৈ আমার খুব ভালো একজন বন্ধু। ওর পরিবারের সাথেও আমার পরিচয় রয়েছে।

মাসুম দাবি করছেন, পরিচালক ইয়ামিনের যোগসাজশ এবং প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। সেদিন রাতে ঘটনাস্থলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন এই অভিনেতা। অথৈয়ের সাধারণ ডায়েরি করার পর একই দিন বিকালে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ করেন মাসুম।

অভিযোগে মাসুমের দাবি, সেই রাতে তার সাথে দেখা করতে টোকিও স্কয়ারের সামনে আসেন সামিয়া অথৈ। এ সময় পরিচালক ইয়ামিন অতর্কিতভাবে মাসুমের ওপর হামলা করেন। মাসুমের করা অভিযোগটি গ্রহণ করেছে অভিনয় শিল্পী সংঘ। আগামী শনিবার (০৬ জুলাই) দুই পক্ষের সাথে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংগঠনটি।

এরমধ্যেই মঙ্গলবার (২ জুলাই) অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে আরো একটি সাধারণ ডায়েরি করেছেন পরিচালক ইয়ামিন। তিনি জিডিতে অভিযোগ করেন, মাসুম তাকে হত্যা করার হুমকি দিয়েছেন।

পরিচালক ইয়ামিনের অভিযোগ, তার পরিচালিত নাটকের অভিনেত্রী সামিয়া অথৈ তাকে বলেন, মাসুম রেজওয়ান তার ব্যাগ থেকে মোবাইল ফোন এবং টাকা চুরি করেছেন। মোবাইলফোন ফিরে পেতে সামিয়া অথৈকে টোকিও স্কয়ারের সামনে আসতে বলেন মাসুম রেজওয়ান।

ঘটনাস্থলে মাসুমের কুপ্রস্তাবে নিরাপত্তাহীনতা বোধ করে অথৈ। অথৈয়ের ফোন পেয়ে টোকিও স্কয়ারের সামনে যান ইয়ামিন। সেখানে মাসুম তাকে বিভিন্ন ভাষায় গালাগালি করেন। হত্যার হুমকিও দিয়েছেন।

হোসনি ইয়ামিন পরিচালিত ‘মুহিব’ নামের একটি নাটকে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান ও সামিয়া অথৈ। গত ১৭ ও ১৮ মে এ নাটকটির দৃশ্যধারণ করেছেন এই দুই শিল্পি। নাটকটি এখনো মুক্তি পায়নি। এরমধ্যেই ব্যক্তিগত বিষয় সামনে এনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে, পাল্টা অভিযোগ করেছেন পরিচালক, অভিনেত্রী ও অভিনেতা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...