চ্যাম্পিয়নস লিগে অনেক নাটকীয়তার পর শেষ ১৬’তে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে অনেক নাটকীয়তার পর শেষ ১৬তে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেশ কিছু সমীকরণ নিয়ে পিএসজি মাঠে নেমেছিল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। জিতলেই শেষ ১৬’র টিকিট নিশ্চিত। হারলেই নিউক্যাসল এসি মিলান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এরকম সমীকরণ ছিল ফরাসি ক্লাবের সামনে। অনেক নাটকীয়তার পর ডর্টমুন্ডের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে পিএসজি।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামে পিএসজি। পিএসজি প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। সুযোগ নষ্ট করে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় তারা।
ডর্টমুন্ডের করিম আদেয়েমি গোল করে ১-০ তে এগিয়ে নেন দলকে। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে পিএসজির। পরবর্তীতে কিলিয়ান এমবাপ্পে গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

ম্যাচের ৫৬ মিনিটের ১টি গোল করে পিএসজিকে সমতায় নিয়ে আসে ওয়ারেন জাইর এমেরি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় থেকে শেষ হয় ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগে শেষ পর্যন্ত পিএসজি ও মিলানের সমান ৮ পয়েন্ট ছিল। এমনকি মুখো-মুখি লড়াইয়েও সমতা ছিল। তবে মুখো-মুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি, আর তাই শেষ ১৬ নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
