বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে বেঁচে আছেন ২ জন

বিশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে ১টি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা, উড়োজাহাজটিতে এই ২ জন ছাড়া আর কেউ বেঁচে নেই।

খবরটি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ ও ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।

দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে আসা উড়োজাহাজটি রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এই ভয়াবহ বিধ্বস্তের ঘটনাটি ঘটে।

দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজটির বিধ্বস্তের কারণ জানিয়ে দেশটির স্থানীয় অগ্নিনির্বাপক সংস্থা সূত্র জানায়, পাখির সাথে ধাক্কা লাগা ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে নামার পর প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে একটি দেয়ালে সজোরে ধাক্কা লেগে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিটিটে মুয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা ছিলো উড়োজাহাজটির। বিমানের পাইলট ক্রটি বুঝতে পেরে ১ম বার অবতরণের প্রচেষ্টায় ব্যর্থ হন। পাইলট আকাশের উপরে উঠে আরেকটি গো-অ্যারাউন্ড করে। কর্তৃপক্ষের মতে, ২য় প্রচেষ্টায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। এরপর রানওয়েতে অবতরণের পর দেয়ালে ধাক্কা লেগে মুহুর্তেই বিমানটি বিদ্ধস্ত হয়ে যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত,...