মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হলেন চিত্রনায়ক ওমর সানী

বিশেষ সংবাদ

ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হলেন চিত্রনায়ক ওমর সানী। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কাহিনী নিয়ে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে সিনেমা অপারেশন জ্যাকপট। সিনেমাটি বাংলাদেশ-ভারত মিলে পরিচালনা করছেন বাংলাদেশের মো: দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের শ্রী রাজিব বিশ্বাস। এতে ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী।

ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর লুকের ছবিও প্রকাশ করেছেন ওমর সানী। চরিত্রটি সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এই ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার, তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ জানাই এই সিনেমার প্রযোজক ও পরিচালককে।

সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে অপারেশন জ্যাকপট নামের এই অভিযানে চট্টগ্রাম ও চাঁদপুর, মোংলা সমুদ্রবন্দর ও নারায়ণগঞ্জে এক সঙ্গে গেরিলা অপারেশন পরিচালনা করা হয়েছিল

এই অভিযানে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে এই সিনেমাটিতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...