ভারতে গায়েহলুদের সময় দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

ভারতে গায়েহলুদের সময় দেয়াল ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১৬ জন।ভারতের উত্তর প্রদেশে মউ জেলার ঘোসি এলাকায় গত শুক্রবার (৮ ডিসেম্বর) দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমে আজ শনিবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমে বলা হয়েছে, যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ শিশু ও ৫ নারী রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পুলিশ সংবাদ মাধ্যমে বলেছেন, এদিন মউ জেলার ঘোসি এলাকায় একটি বিয়েবাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল।
বিয়েবাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানের জন্য নারীরা বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন ধরে আসছিলেন। বেশ কয়েকটি শিশুও তাদের সঙ্গে ছিল। এমন সময় রাস্তার ধারে থাকা একটি দেয়াল হঠাৎই ধসে পড়ে। এই ভয়াবহ দুঘটানায় কয়েকজন শিশুসহ বেশ কয়েকজন নারী দেয়ালের নিচে চাপা পড়েন।
মর্মান্তিক দুর্ঘটনার পর জেলা প্রশাসক শ্রী অরুণ কুমার বলেন, এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতে গায়েহলুদের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারগুলোকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতি পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের প্রতি পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন আদিত্যনাথ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

