সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে এক যুবক আটক

বিশেষ সংবাদ

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে। প্রেমিকার হয়ে মেয়ে সেজে পরীক্ষা দিতে আসার ঘটনা একটু বেশিই উদ্ভট। সম্প্রতি এমন কাণ্ড ঘটিয়েছে প্রতিবেশী ভারতের এক যুবক।

রবিবার (৭ জানুয়ারি) ভারতের ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই প্রেমিকের নাম আংরেজ সিং। সে তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সে জন্য মেয়ের ছদ্মবেশে তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন। আংরেজ আগে থেকেই নকল পরিচয়পত্রসহ যাবতীয় সামগ্রী জোগাড় করে রেখেছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে চুড়ি, লিপস্টিক ও টিপ পরে মেয়ে সেজে ছিলো এক যুবক। তার এই মেয়ের ছদ্মবেশী পরিচয়কে পাকা করতে নকল আইডি কার্ডও বানিয়েছেন। পরীক্ষা ‍দিতে যাওয়ার আগে মেয়েদের বেশে ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেয় আংরেজ সিং। তবে এমন উদ্ভট কাণ্ড করার উদ্দেশ্য একটাই, প্রেমিকার হয়ে পরীক্ষা দেওয়া।

তবে পরীক্ষা পরিক্ষার হলে বায়োমেট্রিক যন্ত্রে ওই ব্যক্তির আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সাথে মেলেনি। আর এতেই ধরা পড়ে সেই যুবক। সাথে সাথে পরমজিতের ফর্ম বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আংরেজ সিংকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। বিষয়টি আরও খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানে জনগণ তাকে...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার...

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭...

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলীরা। শনিবার (৬ ডিসেম্বর)...

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা করার দিন...

‘ভোট নিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য...