তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় চীনের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তার তথ্য প্রকাশ করে।
বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী দেশ এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫১ বছরে দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে ধারাবাহিকভাবে এগিয়েছে।
তিনি বলেন, ‘উইন-উইন’ ফলাফলের লক্ষ্য নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে এনেছে। এই সম্পর্ক রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক বিনিময়ের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন চীনের প্রধানমন্ত্রী।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে অংশীদার দেশগুলোর এমন প্রতিক্রিয়াকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

