ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস, তারা ট্রাম্পসহ উপস্থিত অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এ ঘটনায় ফার্স্ট লেডি বা মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
মার্কিন তদন্ত সংস্থাএফবিআই জানায়, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “ওয়াশিংটন ডিসির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদ আছেন জেনে স্বস্তি পেয়েছি। তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার স্পষ্ট নিন্দা করা উচিত।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

