রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রাজ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
জানা গেছে, ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে যোগ দেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী পাঁচ বছরে তিনি দলীয় ও সরকারি নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
এই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও তাকে দেখা গেছে। বিশেষ করে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও তিনি পরিচালনা করেছিলেন।
তবে এবারের নির্বাচনে নিজ কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি এই পরিচালক-রাজনীতিক। ফল ঘোষণার পরই রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় রাজ চক্রবর্তী লেখেন, জীবনে তিনি প্রতিটি দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। সিনেমা নির্মাণ থেকে শুরু করে রাজনৈতিক জীবন—সব ক্ষেত্রেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, ২০২১ সালে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এবং পাঁচ বছর তিনি বিধায়কের দায়িত্ব পালন করেছেন। তার ভাষায়, “সে অধ্যায়ের এখানেই ইতি ঘটল।”
একই পোস্টে তিনি নতুন সরকারকে শুভেচ্ছাও জানান। আগামী দিনে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের সময় ব্যারাকপুরে তার রোড শো ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেলেও ফল ঘোষণার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেই সময় তাকে ঘিরে উত্তেজনা ও স্লোগানের ঘটনাও সামনে আসে।
অন্যদিকে, ফলাফলের পর রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। সেখানে তিনি স্বামীর প্রতি সমর্থন ও মনোবল ধরে রাখার বার্তা দেন বলে জানা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের

জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে বহিষ্কার

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

