সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ অবস্থান থেকে সরে আসতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, মার্কিন সরকার যদি তাদের কঠোর অবস্থান পরিবর্তন করে এবং ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান দেখায়, তাহলে দুই দেশের মধ্যে সমঝোতার পথ তৈরি হতে পারে।
চলমান আলোচনা প্রসঙ্গে তিনি ইরানের আলোচনাকারী দলের প্রশংসাও করেন। বিশেষ করে মোহাম্মদ বাঘের গালিবাফ–এর ভূমিকার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, আলোচনায় অংশ নেওয়া দলের সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞ এবং তাদের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।
পেজেশকিয়ান আরও বলেন, আলোচনায় যুক্ত প্রতিনিধিরা দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং এই প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

