ইসরায়েলি বিমান হামলায় দাউদাউ করে জ্বলছে ইরানের সামরিক ঘাঁটি

ইরানের উত্তরাঞ্চলের জানজান শহরের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর থেকে ঘাঁটি এলাকা থেকে ঘন ধোঁয়ার কুন্ডলি আর আগুনের শিখা উঠে আসছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান তেহরান থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরের জানজানে অবস্থিত একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই বোমা হামলা চালায়। হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘাঁটির বিভিন্ন অংশে আগুন লেগে রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া আকাশে উঠছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ইরানের ‘হুমকি নিরসনের’ অংশ হিসেবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১৪ জুন) সকালে টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আইডিএফ বলেছে, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এই অভিযান পরিচালনা করছি।’
এই হামলার খবর সামনে এসেছে শুক্রবারের প্রাথমিক হামলার প্রায় এক ঘণ্টা পর। সেই আগের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে আছেন তিনজন সামরিক কমান্ডার ও ছয়জন পরমাণু বিজ্ঞানী।
এটা ছিল ইসরায়েলের প্রথম দফার আক্রমণ। এরপর শনিবার (১৪ জুন) সকালে আরও এক দফা বোমা বর্ষণ চালানো হয় জানজানের সামরিক স্থাপনায়।
ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বেশ কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

