শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে ইমরান খান ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের একটি আদালত শনিবার (৩ ফেব্রুয়ারি) এ রায় দেন।
এ নিয়ে চলতি মাসে ইমরান খানের বিরুদ্ধে মোট তিনটি মামলার রায় দেওয়া হলো। ৭১ বছর বয়সী পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার দায়ে স্ত্রীর সাথে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে স্বামী-স্ত্রী দুইজনকে পাঁচ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছিল, বুশরা তার পূর্ববর্তী স্বামীকে তালাক দিয়ে ইমরান খানকে বিয়ে করার সময় ‘ইদ্দত’ পালন করেননি।
প্রসঙ্গত, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার সাত মাস আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বুশরা বিবির সঙ্গে বিবাহ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

