১২ কেজি এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

১২ কেজি এলপিজি গ্যাসের আবারও বাড়লো নতুন দাম নির্ধারণ করা হবে আগামীকাল। নতুন বছরে জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে মঙ্গলবার (২ জানুয়ারি)।
মঙ্গলবার (জানুয়ারি) বিকেল ৩টায় এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।
আজ সোমবার (১ জানুয়ারি) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, সকল সংশ্লিষ্টদের অবগতির জন্য আদেশক্রমে জানানো হচ্ছে, সৌদি আরামকো ঘোষিত ২০২৪ সালের জানুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।
এর আগে গত বছরের (৩ ডিসেম্বর) ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

স্বাধীনতা ও গণহত্যা দিবসে আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধের নির্দেশ

স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন, দেশেও মিলতে পারে সুখবর

নতুন ১০ টাকার নোটে জুলাই গ্রাফিতি: মিলবে ৩ ফেব্রুয়ারি থেকে

