৩০ বছর বয়সী গায়ক পেদ্রো হেনরিক মঞ্চেই মারা গেলেন

৩০ বছর বয়সী গায়ক পেদ্রো হেনরিক গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন। ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেদ্রো গান গাওয়ার সময় হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান। তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পেদ্রোকে মৃত ঘোষণা করেন ।
চিকিৎসকরা বালেন, তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে ১টি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন এ গায়ক। মৃত্যুর সময় পেদ্রো তার স্ত্রী সুইলান ব্যারেটো এবং ২ মাস বয়সী কন্যা শিশু জোকে রেখে গেছেন।

৩০ বছর বয়সী পেদ্রোর প্রিয়জনেরা অকালমৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে। এক শোকবার্তাও প্রকাশিত হয়েছে। এতে লেখা হয়েছে, পেদ্রো খুবই মজাদার এবং হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র আদরের ছেলে তিনি। একই সাথে একজন ভালো স্বামী ও একজন ভালো বাবাও ছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

