১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফুটপাতের খাবার বিক্রেতা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের আগেই কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মিজানকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলগেটে তার স্বজন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
কারাগার থেকে মুক্তির পর নিজের দোকান ও ফুটপাতের ব্যবসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘ঢাকা শহরে যদি একটা দোকানও ফুটপাতে থাকে, তবে মিজানের দোকানও থাকতে হবে। এটাই আমার চাওয়া। তা না হলে এই দেশে মানবতার কোনো মূল্য নেই।’
তিনি আরও জানান, নিজের ‘ভাইরাল’ পরিচিতিকে ব্যবহার করে বাড়তি কোনো চাওয়া-পাওয়া তার নেই। তবে তার দোকানটি যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেটি আবার চালু করার জন্য অন্তত একটি নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবি জানান তিনি।
এর আগে গত ৯ আগস্ট রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়েছিল। ওই দিন আগারগাঁওয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুটপাতসহ বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ।
অভিযানের সময় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক টুকরো গরুর মাংসের সাথে আনলিমিটেড ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই তা গ্রাহকদের নজর কাড়ে। ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’ স্লোগানের এই দোকানটি নেটিজেনদের কাছে ‘গরিবের বুফে’ নামে পরিচিতি লাভ করে। ব্যতিক্রমী এই পরিবেশন শৈলীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি ‘ভাইরাল মিজান’ হিসেবে পরিচিতি পান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

