গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো: জয়নুল আবদীন ফারুক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একই দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন তারা।
জয়নুল আবদিন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দিচুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে। সেই সাথে গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানাচ্ছি।

এ সময় নুরুল হক নূর জানান, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদেরসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

