জুলাই-আগস্টে নেতাকর্মীদের ওপর হামলার তথ্য সংগ্রহ করছে আ. লীগ

জুলাই-আগস্টে দলীয় নেতাকর্মীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সারা দেশে আ. লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আ. লীগের হিসাবে এসব সহিংসতায় দলের শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।
গত জুলাই-আগস্টে সহিংসতা, থানা ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সকল তথ্য ইমেইলে সংগ্রহ করছে এ দলটি।
শুক্রবার (৩০ আগস্ট) আ. লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ০১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আ. লীগের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, আ. লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক-ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: info@albd.org ও webteam@albd.org।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বর্তমান অরাজক পরিস্থিতিতে তথ্যদাতার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

