জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গোলাম কিবরিয়া। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দলীয় দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না উল্লেখ করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান গোলাম কিবরিয়া। পরে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে সেটি জমা দেওয়া হয়।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জয়পুরহাট জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

তিনি আরও জানান, বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে বর্তমানে দলীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আগের মতো সক্রিয়ভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। সংগঠনের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া বলেন, দলীয় পদ থেকে সরে দাঁড়ালেও এনসিপির একজন সাধারণ সদস্য ও সমর্থক হিসেবে তিনি দলের সঙ্গে থাকবেন এবং দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

