কারামুক্ত হয়েই নৌকা পেলেন বিএনপি নেতা শাহজাহান ওমর
কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। তিনি মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেস্বর) অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারামুক্ত হয়েই বিএনপি নেতা শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেওয়ার জন্য ঝালকাঠি-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বরাবর দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ১টি চিঠিও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ-১৬(২) এবং ১৬(৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মো: শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।
একইসাথে মো: শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: ফয়সল আতিক বিন কাদের শাহজাহান ওমরকে জামিন দেন। সেদিন সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
গত শনিবার (০৪ নভেম্বর) রাজধানী থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ সদস্য হত্যা এবং পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে মামলা দায়ের করে তাকে আটক করা হয়েছিল।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন