মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপিকে পরওয়ারের প্রশ্ন

বিশেষ সংবাদ

নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপিকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াত আমিরের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আপনারা এখনই মাথা গরম করবেন না। এই মাঘ মাসে যদি আপনারা মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন?”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নিজ নির্বাচনী এলাকার উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শেরপুরের একটি ঘটনার উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রীবরদী উপজেলায় বিএনপি প্রার্থীর সমর্থকরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ওই ঘটনায় নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর একজন নেতা নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। পরওয়ার বলেন, “অনুষ্ঠানে আসবে পরে, বসবে সামনে, এসব কারা করে, তা দেশের মানুষ জানে।”

সরকারপ্রধান, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না—তা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি সতর্ক করে বলেন, “এই হানাহানি যদি শুরু হয়ে যায়, তাহলে আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না।”

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...