রাজশাহীর জনসভা মঞ্চে তারেক রহমান

বিশেষ সংবাদ

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে নেতা-কর্মী ও সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। মঞ্চে উঠে তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে তিনি নগরীর সুফি সাধক হযরত শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সরাসরি জনসভাস্থলে যান তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মাঠের জনসভার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার মধ্যেই মাঠ কানায় কানায় ভরে ওঠে। রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকেও বাসে করে দলীয় নেতা-কর্মীরা জনসভায় অংশ নেন।

জনসভাস্থলে মঞ্চের দুই পাশে বড় পর্দা এবং মাঠের কোণায় আরও দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকেও মঞ্চের কার্যক্রম দেখা যায়।

এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। তারা হলেন— শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম ও আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।

রাজশাহীর সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন

উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তারেক রহমান যাবেন রংপুরে। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সফরকালে দুই দিন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...