ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের ব্যবস্থা করেছিলেন তিনি। এবার ভোট শেষে কর্মস্থলে ফিরে যেতেও ভোটারদের জন্য ফ্রি লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে নুরুল হক নুর লেখেন, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার পক্ষ থেকে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এ সার্ভিসে ব্যবহৃত রয়েল ক্রুজ-০২ লঞ্চটি শনিবার বিকাল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
তিনি জানান, লঞ্চটি চরকাজল লঞ্চঘাট থেকে ছাড়ার পর পর্যায়ক্রমে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া হয়ে চাঁদপুর অতিক্রম করে ঢাকায় পৌঁছাবে।
নুরুল হক নুরের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পটুয়াখালী-৩ আসনের কর্মজীবী মানুষসহ সাধারণ ভোটাররা। অনেকের মতে, নির্বাচনের আগে ও পরে ভোটারদের যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ, যা ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

