আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সোবহান গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (ডাসার, কালকিনি, সদর একাংশ) আসনের সাবেক এমপি আবদুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৫ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে আবদুস সোবহান আ. লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে আবদুস সোবহান গেলাপ প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

