সব দাবি-দাওয়া এক মাসের জন্য বন্ধ রাখার আহ্বান নুরের

বিশেষ সংবাদ

সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো: নুরুল হক নুর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা রকম দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সংস্থা। এর মধ্যে ঘটছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও।

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে গিয়ে এ আহ্বান জানান তিনি। নুরুল হক নুর বলেন, সাধারণ আনসার সদস্যদের পরিকল্পনা ছিলো সচিবালয়ে তাণ্ডব চালানো। নৈরাজ্য তৈরি করার চেষ্টা করেছিলেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাকে ফেলে মারধর করাটা কোনো স্বাভাবিক ঘটনা নয় মন্তব্য করে নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে জানান, এই সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা চালাবে তাদেরকে প্রতিহত করা হবে।

সব দাবি-দাওয়া এক মাসের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি জানান, দুর্নীতি বন্ধ করতে হলে কর্মচারীদের বেতন বাড়াতে হবে। তবে এটি ধাপে ধাপে করা হবে। এজন্য সরকারকে একটু সময় দিতে হবে।

প্রসঙ্গত, রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় আহত ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) আহতদের দেখতে এবং চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতাল পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...