বগুড়া শহরের সাতমাথায় শিক্ষার্থী-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

বিশেষ সংবাদ

বগুড়া শহরের সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা সাতমাথায় ও পুলিশ প্লাজার সামনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছেন। আতঙ্কে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সকল ব্যবসায়ীরা বাসায় ফেরেন

শনিবার (০৩ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীরা জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করে সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের বিপরীতে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের সাতমাথায় অবস্থান নিয়ে আছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেআজ দুপুরের বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দুপুর আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপর গণমিছিল নিয়ে সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসে এখানে। শিক্ষার্থীদের সঙ্গে সাতমাথায় সাধারণ জনতাকেও জড়ো হতে দেখা যায়।

বগুড়া শহরের জলেশ্বরীতলার দিকে থেকে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও বিক্ষোভ মিছিলে আসতে দেখা গেছে। শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে শহরের সাতমাথায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সাতমাথার সকল যানবাহন চলাচল আটকে দেয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...