শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

বগুড়ার শেরপুরে দাবিকৃত সাত লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক থাই অ্যালুমিনিয়াম ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, পাঁচ লাখ টাকা লুট ও ব্যবসায়ীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় করা লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভুক্ত হয়েছে।
ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে টাউন কলোনির তিনমাথা মোড় এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়। হামলাকারীরা ক্যাশ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন। দোকানের মালিক ও শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম বলেন, বাধা দিতে গেলে তাঁকে, তাঁর স্ত্রী, ছেলে ও মাহমুদুলকে মারধর করা হয় এবং তাঁর স্ত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীব বলেন, “চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার ছোট ভাই সোহানের অটো-রিকশা ওই দোকানেরে একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে দোকানের কর্মচারীরা তাকে অমানবিকভাবে মারধর করে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে প্রতিবাদ করি এবং দোকানের কর্মচারীর সাথে হাতাহাতি হয়। কিন্তু কোনো টাকা লুট বা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। দোকানের সিসিটিভি ফুটেজ চেক করলেই সব সত্যতা বেরিয়ে আসবে।”

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার সঠিক তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

