শেরপুরে পল্লী চিকিৎসকের অবৈধ অস্ত্রোপচারে সংকটাপন্ন শিশু

বগুড়ার শেরপুরে এক পল্লী চিকিৎসকের হাতে অবৈধভাবে ‘অস্ত্রোপচারের’ শিকার হয়ে ওসমান আলী (৫) নামের এক শিশুর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ আগস্ট সকালে প্রস্রাবের সমস্যা নিয়ে শিশুটিকে শেরপুর শহরের সান্যালপাড়া এলাকায় পল্লী চিকিৎসক সুনীল বিশ্বাসের চেম্বারে নেন তার স্বজনরা।
পরিবারের অভিযোগ, কোনো বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ ছাড়াই ওই পল্লী চিকিৎসক শিশুটির যৌনাঙ্গে কাটাছেঁড়া করেন এবং ১১ হাজার টাকাও নেন। বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যায় এবং তীব্র যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত পল্লী চিকিৎসক পরে টাকা ফেরত দিয়ে রোগীকে বগুড়ায় নিতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুনীল বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরে এমন চিকিৎসা দিয়ে আসলেও এবারের ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকতে পারে। তিনি চিকি/সার জন্য নেওয়া ১১ হাজার টাকা ফেরৎ দেওয়ার কথা স্বীকার করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, "পল্লী চিকিৎসকের কোনোভাবেই অস্ত্রোপচার করার এখতিয়ার নেই, এটি সম্পূর্ণ বেআইনি।"
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানিয়েছেন, এ ধরনের কথিত চিকিৎসকদের বিরুদ্ধে অচিরেই কঠোর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পটুয়াখালীতে রাতের আঁধারে ‘জুলাই ৩৬’ স্মৃতিস্তম্ভে আগুন

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ৪

