খারকোলের ডাটা দিয়ে চিংড়ি মাছের রসা

খারকোলের ডাটা দিয়ে আপনাদের জন্য চিংড়ি মাছের রসার রেসিপি। খারকোল ডাঁটায় আছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, আয়রন, খনিজ লবণ, ফাইবার ও ভিটামিন সি।
উপকরণ
চিংড়ি মাছ আধা কাপ, খারকোলের ডাটা দুই কাপ, আলু দুই টা, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা হাফ চা-চামচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬ টা, জিরাগুঁড়া হাফ চা-চামচ।

প্রণালি
খারকোলের ডাটা ও আলু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে চিংড়ি মাছ ১ থেকে ২ মিনিট ভেজে রান্না করে পরিমাণ মতো পানি দিন। এবার আদা ও রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া গুড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর আলু ও খারকোলের ডাটা দিয়ে ঢাকনা সহ রান্না করুন। এরপর সামন্য পানি দিয়ে আরও ৭ থেকে ৮ মিনিট রান্না করুন। তারপর কাঁচামরিচ ও জিরাগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াইয়ে আজ মুক্ত হয় শেরপুর

ভয়াল রাতের পিঁপড়ে কুমারী, পোড়োবাড়িতে ইউটিউবারদের শেষ রাত

এইচএসসি পরীক্ষার্থী আয়েশার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার

শেরপুরে গরু বোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

ভাটপাড়া নীলকুঠি, বাংলার বুকে নীলচাষের এক নীরব সাক্ষী

ইশরাক ইস্যুতে এনসিপির বিক্ষোভ ঘিরে নির্বাচন ভবনে পাঁচ স্তরের নিরাপত্তা

“বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন ছেড়ে দিয়েছেন”: ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিবেশ রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ-বিক্রি নিষিদ্ধ

ধুনটে খাবারের সন্ধানে লোকালয়ে দলছুট হনুমান

