ইশরাক ইস্যুতে এনসিপির বিক্ষোভ ঘিরে নির্বাচন ভবনে পাঁচ স্তরের নিরাপত্তা

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
বুধবার (২১ মে) সকাল থেকেই নির্বাচন ভবনের আশপাশ এলাকায় পাঁচ স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। মূল ভবনের সামনের রাস্তা ঘিরে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। আগত সবার চলাচলে ছিল কড়া নজরদারি।
পুলিশের পাশাপাশি এলাকাজুড়ে সতর্ক অবস্থানে ছিল র্যাব, বিজিবি, সেনা সদস্য ও কোস্ট গার্ড। কারও সন্দেহজনক গতিবিধি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এনসিপির দাবি, এ ঘটনায় কমিশন বিএনপিকে একধরনের বাড়তি সুবিধা দিয়েছে।
শুধু তা–ই নয়, দলটির অভিযোগ, বর্তমান ইসি একটি ‘একতরফা ফ্যাসিস্ট সরকারের’ অধীনে গঠিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ। ফলে তারা কমিশনের পূর্ণাঙ্গ পুনর্গঠনের দাবি জানিয়েছে।
বিক্ষোভ ঘিরে নির্বাচন ভবনের আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইসির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

