শেরপুরে গরু বোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

বগুড়ার শেরপুরে গরু বোঝাই মিনি ট্রাক উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) দুপুর বারোটায় মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
নিহত ফজলুর রহমান (৪৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলীর ছেলে। শেরপুর হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহত শ্রমিকদের ভাষ্যমতে, মিনি ট্রাকটি রাজাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এসময় ফজলুর রহমান গুরুতর রক্তাক্ত জখম হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর জখম ৮ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ফজলুর রহমানের মরদেহ মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

