অন্বেষণ ডেস্ক-

আবারও ওয়ানডে অধিনায়ক স্মিথ

বিশেষ সংবাদ

পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন স্মিথ । বল টেম্পারিং কেলেঙ্কারির পর এবারই প্রথম ওয়ানডের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।

গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে থেকে অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় প্যাট কামিন্স অধ্যায়। তবে ৩ ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে কামিন্সকে দেওয়া হয় বিশ্রাম, সেই ম্যাচে অধিনায়কত্ব করেন জশ হ্যাজলউড।

এবার কামিন্সের অবর্তমানে দায়িত্ব পেলেন স্মিথ। অর্থাৎ, সর্বশেষ ৫ ওয়ানডের মধ্যে ৪ জন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া।

অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে স্মিথকে অভিজ্ঞই বলতে হবে। কারণ, এর আগে অস্ট্রেলিয়াকে ৫১টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। যার সর্বশেষটি ২০১৮ সালের জানুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। স্মিথ ১২ ওয়ানডে সেঞ্চুরির ৫টি করেছেন অধিনায়ক হিসেবে।

এবারের ভারত সফরেও অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন স্মিথ। কামিন্সের নেতৃত্বে প্রথম দুই টেস্ট হেরে যাওয়া অস্ট্রেলিয়া স্মিথের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। দুই টেস্টের মধ্যে জিতেছে একটিতে, ড্র করেছে অন্যটি।

কামিন্স না ফিরলেও তাঁর বদলি হিসেবে কাউকে নিচ্ছে না অস্ট্রেলিয়া। তিন মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল এ সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন। দলে আছেন ভারতের সফরের মাঝপথে দেশে ফেরা ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন অ্যাগার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...