পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুম শেষে এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয়টি অনেকটই নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেই ঘোষণাও দিয়ে ফেললেন ফরাসি এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
শুক্রবার (১০ মে) সামাজিক যোগাযো গমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেছেন, এটি পিএসজির হয়ে তার শেষ মৌসুম ছিল। আগামী রবিবার তুলুজের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজি ক্যারিয়ারের ইতি টানছেন ফরাসি এই ফরোয়ার্ড।
এক্সে পোস্ট করা ভিডিওতে এমবাপ্পে বলেছেন, আমি আপনাদেরকে জানাতে চাই, এটিই ছিল পিএসজির হয়ে আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রবিবার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।
এই ঘোষণার মধ্য দিয়ে পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো ছেড়ে ফ্রেঞ্চ ক্লাবটিতে পাড়ি জমিয়েছিলেন এমবাপ্পে। পিসজিতে যোগদানের পর থেকেই পারফর্ম করেছেন নিয়মিত।
পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড। ১০৮টি গোল করিয়েছেনও তিনি। পিএসজির হয়ে ৭ বছর খেলে ৬ বার লিগ ওয়ানও জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলা।
পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন, সে বিষয় নিয়ে এখনও কিছুই জানাননি ফরাসি এই ফরোয়ার্ড। তবে এটা এখন অনেকটাই নিশ্চিত যে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই পাড়ি জমাচ্ছেন তিনি। এই ক্ষেত্রেও শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

