মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে আর্জেন্টিনা দল। এখন অপেক্ষা চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার।

এমন সময়েই বিশ্বকাপ, লিওনেল মেসি এবং ফুটবলের ইতিহাসের দুই কিংবদন্তিকে ঘিরে আবেগময় মন্তব্য করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

গত শুক্রবার কনমেবলের এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, বিশ্বকাপ জেতা সহজ নয়, এখানে শুধু ভালো খেললেই হয় না। তিনি বলেন, “বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা আগের মতোই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কারণ আর্জেন্টিনা সবসময় শিরোপার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামে।”

বর্তমানে ইন্টার মায়ামি ক্লাবে খেলা লিওনেল মেসি এবারও দলের অধিনায়ক। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে এই বিষয়টি নিয়ে এখনই ভাবতে চান না কোচ স্ক্যালোনি।

তিনি বলেন, “মেসিকে খেলতে দেখা দারুণ ব্যাপার। তবে এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।”

মেসিকে নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন স্ক্যালোনি। তিনি বলেন, “আমি চাই সে খেলতে থাকুক। কারণ এমন কিংবদন্তিরা যখন আর মাঠে থাকে না, তখন খুব খারাপ লাগে। যেমনটা দিয়েগো মারাদোনার ক্ষেত্রে হয়েছিল। তারা ফুটবল ইতিহাসের অংশ। মেসি আর খেলবে না—এটা ভাবতেই মন খারাপ হয়।”

একই সঙ্গে তিনি মারাদোনা ও মেসিকে একসঙ্গে খেলার কল্পনাও করেন। তার ভাষায়, “অবশ্যই মেসি ও মারাদোনা একসঙ্গে খেলতে পারত। আমি কৌশলের চেয়ে খেলোয়াড়দের মানকে বেশি গুরুত্ব দিই। তারা নিজেরাই মানিয়ে নিতে পারত। তারা একে অপরের পরিপূরক হতো এবং প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করত।”

আর্জেন্টিনা দলকে ২০২২ সালের বিশ্বকাপে শিরোপা জেতানোর পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা জিতিয়েছেন স্ক্যালোনি। দলের পরিচালনা ও কৌশল নিয়েও তিনি কথা বলেন।

তিনি বলেন, খেলোয়াড়দের খুব বেশি তথ্য না দিয়ে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াই সবচেয়ে কার্যকর। তিনি আরও বলেন, “আমরা কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিই না। তবে খেলোয়াড়দের যা বলার, তা সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবেই বলি। বেশি তথ্য দিলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আমরা নিজেরাও একসময় খেলোয়াড় ছিলাম, তাই জানি তাদের কী

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ...