নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে ফিরলেন এমবাপে

নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকে চোট পেয়েছেন ফরাসি অধিনায়ক এমবাপে। বুধবার (১৯ জুনতে) তাকে প্যাডারবর্নে দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে। ইউরো’র পরের ম্যাচগুলোতে এমবাপে’র খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
অনুশীলনের আগেই ফরাসি তারকা এমবাপের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ঝুঁকি ছাড়া জয় আসে না। তাতেই মনে করা হচ্ছে, তার নাকের চোট নিয়েও এমবাপে এবারের ইউরো কাপে খেলবেন।
কোনো ম্যাচেই বসে থাকতে চান না ফরাসি এই অধিনায়ক। গতকাল এমবাপের নাকের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে কোনো পরীক্ষার রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি।
তবে সতীর্থদের সমর্থন পেয়েছেন তিনি। অনুশীলনে আদ্রিয়েন বলেছেন, নাকে চিড় ধরেছে মানেই যে সব শেষ হয়ে গেছে তা নয়। এমবাপে খুব শিগগিরই আমাদের দলে যোগ দেবে। আরেক ফুটবলার উইলিয়াম সালিবা বলেন, তিনি এমবাপের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি বেশ ভালো আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

