ইলিশের দাম আকাশ ছোঁয়া, দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও

দেশের বাজারে ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। দেড় কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৩০০ টাকা এবং ১ কেজির কাছাকাছি ওজনের ইলিশের দাম ১৭০০ থেকে ১৮০০ টাকা। আর ব্রয়লার মুরগির বাজারে যেন আগুন! ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৭০-১৭৫ টাকায়।
তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম। কেজিতে এ মুরগির দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায় । সোমবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা দাবি করেন, দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় প্রচুর মুরগি মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য খামার। ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় মুরগি ও ডিমের দাম বাড়ছে।
আরেকদিকে, কমতির হাওয়ালাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে। বড় আকারের কাতলা, রুই ও মৃগেল বিক্রি হচ্ছে কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পেঁয়াজের দাম বাড়ল দুই দিনে ৩৫ টাকা

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

ফের স্বর্ণের দাম কমলো

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

