ফরিদপুরের ভাঙ্গায় পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৩

ফরিদপুরের ভাঙ্গায় পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় বাসের হেলপার মো: ফেরদাউস হাওলাদার (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা পোনে ১১টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি এলাকার সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদাউস হওলাদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় বাসের কনট্রাক্টর প্রভাষ বৈদ্যসহ (৪২) বাসের কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৩, এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহন নামের একটি যাত্রীবাহী ( ঢাকা মেট্রো -ব-১৫৮৯১৬) ভাঙ্গার সুয়াদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের সিসিবিএল পেট্রোল পাম্পের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।

এ সময় বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাসের হেলপারকে উদ্ধার কের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাসের কনট্রাক্টরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আরও ৫ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

