ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত ২ শিশু ভাসানচর গ্রামের মো: রাসেল মিয়ার ৪ বছর বয়সী মেয়ে মারিয়া সুলতানা ও ৬ বছরের ছেলে মো: বায়েজিদ। মারিয়া ও বায়েজিদ আপন ২ ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে শিশু মারিয়া ও বায়েজিদ বাড়ির পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে তলিয়ে যায়।

দুপুরের দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখতে পান। এরপর পরিবাররের লোকজন পুকুরের পানিতে নেমে শিশু মারিয়া ও বায়েজিদের মরদেহ উদ্ধার করেন।
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, অপমৃত্যু হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

