শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আতাউর রহমান (৫২) স্থানীয় মৃত আবুল হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে রিফাত সরকার (২২)সহ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
ওই ঘটনার পর আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ১৪৭ জনকে নামীয় আসামি করা হয়, পাশাপাশি আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আতাউর রহমানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পাশাপাশি এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চকলেট বিতর্কে সাবেক মন্ত্রী কামরুল, পুলিশকে ‘বেয়াদব’ বললেন আদালতে
Η Εμπειρία του Bizzo Greece: Μια Νέα Εποχή στο Online Casino

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় গ্রেফতার ৪

চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

জবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহপাঠীকে গ্রেপ্তারের নির্দেশনা

ভোলার চরফ্যাশনে সাড়ে ৫০০ পিস ইয়াবা জব্দ, নারীসহ আটক ৪

