ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ২টি ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে ৩৭ জেলে

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরের হেলার নামক স্থানে এফবি নীল সাগরসহ দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার(১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এ পর্যন্ত ৩৭ জন জেলে নিখোঁজ হয়েছেন।
ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আ: মান্নান মাঝি জানান, ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এফবি নীল সাগর নামে একটি ট্রলার ডুবে যায়। পরে জেলেদের অপর একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ১২ জেলে পাথরঘাটায় ফিরে এসেছে।
২য় ট্রলারটির নাম জানা যায়নি, তবে ট্রলারের মালিক পাথরঘাটার হাজীরখাল এলাকার মো: রহিম খলিফা। ২য় ট্রলারের মাঝিসহ ও ১১ জন জেলদের মধ্যে মাঝি কালু ও জেলে নাদিমসহ চার জনকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অন্য একটি ট্রলার উদ্ধার করে কলাপাড়ার মহিপুর এলাকায় নিয়ে আসে।
মান্নান মাঝি আরও জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটার রহিম খলিফার ট্রলারের ৮ জেলে এবং আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়ার ১২ জেলে ও রফিকুল ইসলামের এফবি এলাহি ভরসার ১৭ জেলেসহ মোট ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত ১৬, নিখোঁজ ১৩ জন

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

