কমলগঞ্জে ডিবি পরিচয়ে র্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

কমলগঞ্জে ডিবি পরিচয়ে র্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৬ নভেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মণিপুরী পাড়ায় এ ঘটনাটি ঘটে।
এলকাবাসী জানান, পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য বর্তমানে (র্যাবে কর্মরত) সুনীল সিংহের বাড়িটি নিরিবিলি। এই সুযোগে গত সোমবার (০৬ নভেম্বর) রাতে মুখোশধারী ৪ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ সদস্যের পরিচয় দিয়ে র্যাব সদস্য সুনীলের শোবার ঘরে প্রবেশ করে পিতা চন্দ্র সিংহ, মা কৃষ্ণ কুমারী সিনহা ও চাচী রাজকুমারী সিনহাকে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে।
পরে ঘরের আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মোবাইল সেট লুট করে পালিয়ে যায়। ডিবি পরিচয়ের ডাকাত সদস্যরা চলে যাওয়ার কিছুক্ষণ পর তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।
এ খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল এবং এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ আসিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

