ঝিনাইদহে ৪০টি সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতার

ঝিনাইদহে ৪০টি সোনার বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত চোরাকারবারি একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের মো: হযরত আলীর ছেলে।
ঝিনাইদহে ৪০টি সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতারের বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (কর্নেল) মো: মাসুদ পারভেজ রানা বলেন, চোরাকারবারিরা মাটিলা সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে মহেশপুর সীমান্ত হয়ে ভারতে যাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির ৭ সদস্যের একটি টহল দল আগে থেকেই মাটিলা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও অপর চোরাকারবারি মো: রিমন হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় (বিজিবি)।
তিনি আরও বলেন, পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় ৫ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। গ্রেফতারকৃত রিমন হোসেনের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

